ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সামরিক আগ্রাসনের মুখে চাপে পড়ে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে না বলে ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ করার সিদ্ধান্তের পর সোমবার এক জনসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এই হুঁশিয়ারি দেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া।

জেনারেল আকরামি-নিয়া বলেন, আমেরিকার আগ্রাসী ও নীতিভ্রষ্ট প্রেসিডেন্টকে অবশ্যই আন্তর্জাতিক আইন, অন্যান্য দেশের অধিকার এবং জনগণের মর্যাদাকে সম্মান করতে শিখতে হবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বৈরিতা কিংবা কোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হরমুজ প্রণালি কখনোই উন্মুক্ত করা সম্ভব নয়। এটি পুনরায় সচল করার একমাত্র উপায় হলো যুক্তরাষ্ট্রকে ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলি যথাযথভাবে মেনে চলতে হবে।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-ইসরায়েল যৌথ আগ্রাসনের পর উদ্ভূত সংঘাতের অবসান ঘটাতে গত মাসে দুই পক্ষ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। এই অন্তর্বর্তীকালীন চুক্তির অধীনে ইরান ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়। সেই চুক্তি অনুযায়ী, এই সংকীর্ণ জলপথ অতিক্রম করার জন্য একটি বিশেষ নৌপথ তৈরি করে দিয়েছিল ইরান এবং নির্ধারিত এই রুট ছাড়া অন্য কোনো অবৈধ পথ ব্যবহার না করার জন্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে নেই বাধা

আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় ০৮:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬