ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকার ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। উত্তর গাজা সফরের সময় সাংবাদিকরা গাজার বর্তমান পরিস্থিতি দেখে তার অনুভূতি জানতে চাইলে কাটজ এমন মন্তব্য করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাটজ বলেন, ‘ভালো লাগছে, তাই না?’

তিনি দাবি করেন, এই ধ্বংসযজ্ঞ ইসরাইলের ‘পরিকল্পিত নীতির’ ফল, যার উদ্দেশ্য নিরাপত্তার জন্য হুমকি দূর করা।

তিনি আরও বলেন, আগের মতো সাময়িক অভিযান চালিয়ে ফিরে আসার কৌশল থেকে সরে এসেছে ইসরাইল।

কাটজের ভাষায়, ‘আগের মতো ঢুকে আবার বেরিয়ে আসা নয়। এখন সেনাবাহিনী ভেতরে রয়েছে, সশস্ত্র যোদ্ধারা বাইরে, আর ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।’

এ সময় তিনি গাজা উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তিনটি নতুন বসতি স্থাপনের পরিকল্পনার কথাও ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে নেই বাধা

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ১১:২৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬