ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

দ্রুত সময়ের মধ্যেই জুলাই জাদুঘর চালু করা হবে বলে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছন।

শুক্রবার সকালে কুমিল্লা ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই জাদুঘর চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। এখন সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘর চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

বিগত সরকারের সমালোচনা করে নিতাই রায় চৌধুরী বলেন, ‘দেশের সংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮-২০ বছর যাবত শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব ধ্বংস করেছে। জনগণের মতামতের কোনো মূল্য ছিল না। নির্বাচনের নামে চলতো প্রহসন। লাখ লাখ কোটি টাকা লুটপাট করে ব্যাংক বীমা খাতকে ধ্বংস করেছে।’

বর্তমান সরকার হারিয়ে যাওয়া সকল ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম ও কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬