ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ মোকাবিলায় সরকার, প্রশাসন ও সাধারণ মানুষসহ সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন।

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের বায়েজিদ বাংলাবাজার ব্যাংক কলোনি এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি এড়াতে সচেতনতার কোনো বিকল্প নেই। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে তিন পার্বত্য জেলার জন্য ১ হাজার ৩০০ টন চাল বরাদ্দ দিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে যারা আশ্রয় নেবেন, তাদের জন্য খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিশ্চিত করা হবে।

মীর হেলাল উদ্দিন বলেন, দুর্যোগের সময় সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানুষের জীবন রক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৯:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬