ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন হামলার পর চুক্তির কিছু অংশ ‘অকার্যকর’ হয়ে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর তাদের সঙ্গে চুক্তির কিছু অংশ এখন ‘অকার্যকর’ হয়ে গেছে। বুধবার এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি আমেরিকার বিরুদ্ধে প্রকাশ্যে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছেন।

এক বিবৃতিতে আব্বাস আরাগচি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের তেল বিক্রির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়াটা চুক্তির বড় লঙ্ঘন। এছাড়া লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধের কারণেও যুদ্ধ বন্ধের চুক্তির অনেক গুরুত্বপূর্ণ অংশ এখন আর কাজে আসছে না।

দেশের নিরাপত্তা নিয়ে ইরান কখনো আপস করবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিজেদের অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান একটুও দ্বিধা করবে না। যেসব উপসাগরীয় দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, তাদেরও কড়া ভাষায় সতর্ক করেছেন আব্বাস আরাগচি। তিনি বলেন, ইরানের ওপর যেকোনো হামলা হলে যেখান থেকে হামলা শুরু হবে, ইরান ঠিক সেখানেই আঘাত হানবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলার জেরে ইরানের ওপর ভয়াবহ হামলা চালায় আমেরিকা। এরপর তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা স্মারক শেষ। ওই হামলার জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ৮৫টি ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন হামলার পর চুক্তির কিছু অংশ ‘অকার্যকর’ হয়ে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬