ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

আকাশ জাতীয় ডেস্ক: 

ররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি ঘর-বাড়ি গ্রাম থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাজ গড়ে তুলতে হবে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর নাগরিক কমিটির আয়োজনে শহরের থানার মোড়ে আয়োজিত এক নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, এ মাটি মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। এখানে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে এগিয়ে নিতে হবে। পদ্মা ব্যারাজ একনেকে পাশ হয়েছে- এটি হবে।

তিনি বলেন, ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। এখানে পাটশিল্প নিয়ে কাজ করতে হবে। এখানে পেঁয়াজ উৎপাদন ও কৃষকের সমস্যা রয়েছে। সেদিকে খেয়াল রাখতে হবে ব্যবসায়ীদের। এখানে পেঁয়াজ সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগার করার উদ্যোগ নিতে হবে। ফরিদপুর বিভাগ এবং পৌরসভাকে সিটি করপোরেশন করার উদ্যোগ নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে এ মাটিতে আমাদের নেতারা মার খেয়েছেন। তাই এ মাটি আমাদের সবার। এ মাটিতে আর ভুল করা যাবে না। একটি ভুলের কারণে ১৭-১৮ বছর আমরা ক্ষমতা থেকে দূরে থেকেছি। সেই ভুল আর করা চলবে না।

আলোচনায় ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের ১১ দলীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মারামারি হানাহানি থাকবে না। দৌলতদিয়া-পাটুরিয়ায় আরেকটি পদ্মা সেতু চাই। ফরিদপুরের চারটি আসনের এমপিরা এক হয়ে কাজ করতে চাই।

আলোচনায় অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, ব্যবসায়ী মীর নাসির হোসেন, জাহাঙ্গির হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, প্রফেসর আব্দুত তাওয়াব, ব্যবসায়ী জাহাঙ্গির মিয়া, অ্যাডভোকেট জসিম মৃধা, দেলোয়ার হোসেন দিলা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

আপডেট সময় ০৯:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬