ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে। বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও ফ্রি জোনগুলো পুরোপুরি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং চট্টগ্রামের চিত্র বদলে যাবে।

শনিবার সকালে চট্টগ্রাম নগরের বন্দর থানার ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ বাড়ছে। আগামী দিনে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

তিনি বলেন, চীনের অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চান। সরকার তাদের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে যা যা প্রয়োজন-সরকার তা করবে। বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় জমি ও অবকাঠামো নিশ্চিত করা হবে।

এর আগে ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করে এলাকাবাসীর দুর্ভোগ কমানোর আশ্বাস দেন অর্থমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ আজিজ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামকে প্রধান লজিস্টিক হাব গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

আপডেট সময় ০২:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬