ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের রাস তানুরায় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ১৪ জনের সবাই নিহত হয়েছেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ রোববার (২৮ জুন) সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, আজ রোববার স্থানীয় সময় সকাল ৬টার দিকে (গ্রিনিচ মান সময় ০৩:০০ টা) এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে থাকা ১৪ জন আরোহীর সবাই সৌদি নাগরিক ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের রাস তানুরাই টার্মিনালে সৌদি আরামকোর অপরিশোধিত তেল লোডিংয়ের কার্যক্রম প্রায় চার মাস বন্ধ ছিল। গত শুক্রবারই (২৬ জুন) সেখানে পুনরায় তেল লোডিংয়ের কাজ শুরু হয়েছিল, যার দুদিনের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

আপডেট সময় ০৭:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬