ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে সূর্যবংশী

আকাশ স্পোর্টস ডেস্ক :

ভারতীয় ক্রিকেটে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন মাত্র ১৫ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেলে তিনি ভেঙে দিতে পারেন শচীন টেন্ডুলকারের দীর্ঘ ৩৭ বছরের পুরোনো রেকর্ড, হয়ে উঠতে পারেন ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা খেলোয়াড়।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন অধ্যায় শুরু করছে ভারতীয় দল। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন এই দলে জায়গা হারিয়েছেন সূর্যকুমার যাদব। সেই স্কোয়াডেই প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী।

মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে সুযোগ পেয়ে তিনি আগেই আলোচনায় এসেছেন ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটার হিসেবে। এখন শুধু একাদশে জায়গা পেলেই তার নাম লেখা হবে রেকর্ড বইয়ে।

বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ডটি শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৬ বছর ২০৫ দিন বয়সে অভিষেক হয়েছিল তার, আর একই বছর ওয়ানডেতে খেলেছিলেন ১৬ বছর ২৩৮ দিন বয়সে।

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সবচেয়ে কম বয়সী অভিষিক্ত ক্রিকেটার হলেন ওয়াশিংটন সুন্দর। তিনি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর ৮০ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

সব মিলিয়ে এখন সবার নজর বৈভব সূর্যবংশীর দিকে—তিনি কি সুযোগ পেলে নতুন ইতিহাস গড়তে পারেন, সেটাই দেখার অপেক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে সূর্যবংশী

আপডেট সময় ০৫:৩০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬