ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বোর্ডের অর্থায়ন স্থগিত করার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিসিবির সাবেক সভাপতি চলতি সপ্তাহে আইসিসির কাছে প্রায় ১৪ পৃষ্ঠার একটি চিঠি জমা দিয়ে বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

চিঠিতে তিনি বিসিবি সভাপতি হিসেবে নিজের পদ পুনর্বহালের দাবি জানান এবং বর্তমান প্রশাসনের কোনো আইনি ভিত্তি নেই—এমন যুক্তি দেখিয়ে বোর্ডকে আর্থিক সহায়তা প্রদান থেকে বিরত থাকার জন্য প্রতি অনুরোধ করেন।

পাকিস্তানের সংবাদমমাধ্যম জিও সুপার এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্টিত করেছেন। সূত্রটি জানায়, হ্যাঁ, তিনি (আমিনুল) বাংলাদেশের জন্য অর্থায়ন স্থগিত করতে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছেন। আইসিসি এ বিষয়ে বিসিবিকে অবহিত করেছে। সূত্রটি আরও জানায়, আইনি দলের সঙ্গে পরামর্শের পর বিসিবি আইসিসির কাছে এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য আমিনুলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া চিঠি ও তার অবস্থান সম্পর্কে ব্যাখ্যা চেয়ে পাঠানো টেক্সট মেসেজেরও তিনি কোনো উত্তর দেননি।

একটি তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আগের বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ(এনএসসি) আমিনুল-নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়োগ দেওয়া হয়।

চলতি মাসের ৭জুন অনুষ্ঠিত নির্বাচনে তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার বছরের মেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত হন।একটি তদন্তে আমিনুল ও বোর্ডের কয়েকজন সদস্যের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর আগের নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে সরকার এই নির্বাচনের নির্দেশ দিয়েছিল।

গত বছরের বিসিবি নির্বাচন নিয়ে তদন্তের জন্য তামিম অনুরোধ জানানোর পর এনএসসি এই তদন্ত কার্যক্রম শুরু করেছিল। তিনি দাবি করেছিলেন, রাজধানীর ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টিই এই উদ্যোগকে সমর্থন জানিয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এনএসসি আমিনুলকে তার পদ থেকে অপসারণ করে।

এনএসসি ফারুক আহমেদের কাউন্সিলর পদ বাতিল করায় তিনি বিসিবি সভাপতির পদ হারান এবং পদে আমিনুল ইসলাম স্থলাভিষিক্ত হন। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে আমিনুল আইসিসি-র ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একটি স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া তদারকির লক্ষ্যে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সাড়া দিয়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন।

নির্বাচনের পর আইসিসিতে ফিরে যাওয়ার প্রাথমিক ইচ্ছা থাকলেও, পরবর্তীতে আমিনুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছিলেন, নিজের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চান। তবে দুর্নীতির অভিযোগের মুখে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ায় তার মেয়াদ আকস্মিকভাবে শেষ হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

আপডেট সময় ০৩:২০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬