ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢাকায় হতে যাওয়া পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। আগামীকাল শুক্রবার কনসার্টটি হওয়ার কথা ছিল। একদিন আগে সেটি স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হলো। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়। কিন্তু বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই কনসার্টটি স্থগিত করা হয়েছে।

আয়োজকরা জানান, শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণার চেষ্টা করা হবে। আর সেটি সম্ভব না হলে টিকিটের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। পাশাপাশি যেসব দর্শক টিকিটের মূল্য ফেরত চান, তাদের জন্যও ব্যবস্থা রাখা হবে।

কনসার্টটি স্থগিত হওয়ার খবর নিশ্চিত করেছেন অনুপম রায় নিজেও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তের জন্য তিনি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ এবং দ্রুতই নতুন তারিখ নির্ধারণের আশা ব্যক্ত করেন।

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামে কনসার্টটি হওয়ার কথা ছিল। সিলন টি’র পৃষ্ঠপোষকতায় ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের উদ্যোগে এ অনুষ্ঠানে অনুপম রায় ও তার ব্যান্ডের পাশাপাশি দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনি অংশ নেওয়ার কথা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

আপডেট সময় ০৬:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬