ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়াকে গ্রেপ্তারের চিন্তা সরকার করেনি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের কোনো চিন্তা সরকার করেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এখন আইনের ব্যাপারটা আইন প্রয়োগকারী সংস্থা জানে, আদালত জানে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৩তম জন্মিদন উপলক্ষে আজ বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিন মাস পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বিকেলে লন্ডন থেকে দেশে ফিরছেন। সাবেক প্রধানমন্ত্রী এমন এক সময়ে দেশে ফিরছেন যখন তাঁর বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন বেগম। এ ছাড়া ১২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঢাকায় দুটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মানহানির মামলায় ঢাকা মহানগর হাকিম নূর নবী এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ দুটি পরোয়ানা জারি করেন।

বিএনপি মনে করে, রাজনৈতিক কারণেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তারে কোনো চিন্তা-ভাবনা করেনি। এখন আইনের ব্যাপারটা আইন প্রয়োগকারী সংস্থা জানে, আদালত জানে। এটা আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এখানে সরকার কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেনি।’

এ দিকে শেখ রাসেলের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর নেতাকর্মীদের।

১৯৭৫ সালে ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে প্রাণ হারানো চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল জন্ম গ্রহণ করে ১৯৬৪ সালের আজকের এইদিনে। ওই দিন বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সবাইকে হত্যা করে ঘাতকরা। আজ সারা দেশে নানা কর্মসূচিতে শেখ রাসেলের জন্মদিন পালিত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়াকে গ্রেপ্তারের চিন্তা সরকার করেনি: কাদের

আপডেট সময় ০১:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭