ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার রাজধানীতে আ.লীগের ১০ নেতাকর্মী আটক সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির দাবি আ.লীগের অপতৎপরতা দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, সোমবারই কি বড় ঘোষণা উন্নয়ন থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ: সাবেক রাষ্ট্রদূত সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে?

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। ইসরায়েল লেবাননে ফের হামলা করায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান। ইরানের দাবি, এর মধ্য দিয়ে চুক্তি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। কেননা, চুক্তির অন্যতম প্রধান দফা ছিল- লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।

হরমুজ নিয়ে এই উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডে আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। তারা ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরানের প্রতিনিধি দলে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রয়েছেন।

রবিবার থেকে শুরু হওয়া এই আলোচনায় মূলত পারমাণবিক ইস্যু, আঞ্চলিক উত্তেজনা এবং লেবানন যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আনার চেষ্টা করা হবে।

জেডি ভ্যান্স জানিয়েছেন, আলোচনায় এসব বিষয়ে অগ্রগতি আশা করছেন তিনি।

ইরানের দাবি, লেবাননে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি সমঝোতার লঙ্ঘন। এ কারণেই হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের দাবি, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত আছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। এতে আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।

তবে ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডের বৈঠককে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

হরমুজ নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কী হচ্ছে সুইজারল্যান্ডে?

আপডেট সময় ১২:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬