ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনায় ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় মামলা হওয়ার এক মাস ২২ দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন আসামি স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদার (২৫)। শুক্রবার মধ্যরাতে জেলার মোহনগঞ্জ থানায় আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করেন আসামি।

এর আগে ২৮ এপ্রিল আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে মোহনগঞ্জ থানায় গত ২ মে মামলাটি রেকর্ড করা হয়। এরপর থেকেই অভিযুক্ত গা ঢাকা দেয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে পুলিশ তাকে আটকে তৎপর হয়। অভিযুক্ত মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার আবুল কালাম আজাদের ছেলে এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। ধর্ষণের অভিযোগের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা দিনমজুর। মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। ১০ বছর বয়সী শিশুটি ছোট দুই বোনকে নিয়ে বাসায় অবস্থান করত। এই সুযোগে গত বছরের ৯ ডিসেম্বর প্রতিবেশি মহন তালুকদার শিশুটিকে ধর্ষণ করে।

সেইসাথে কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকিসহ দলবদ্ধ ধর্ষণের ভয় দেখায়। যে কারেণ শিশুটি ঘটনা লুকিয়ে রাখলেও শারীরিক অসুস্থতায় চলতি বছরের ১২ মার্চ শিশুটিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধর্ষণের কথা জানায়। বিষয়টি অবিশ্বাস্য হলে পরদিন (১৩ মার্চ) অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাফি করালে ১৩ সপ্তাহের গর্ভধারণের তথ্য পাওয়া যায়। বিষয়টি বিশ্বাস না করে আবারও ১৫ মার্চ অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে সেখানেও একই ধরনের রিপোর্ট আসে।

পরিবার ওইদিনই আইনি সহায়তা নিতে থানায় গেলে আদালতে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার। সে অনুযায়ী মামলা করার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছিল। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পুলিশের কার্যক্রমে প্রশ্ন ওঠলে পুলিশ তৎপর হয়।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, গত কয়েকদিন ধরে মহন তালুকদারের পরিবারকে কাউন্সিলিং করায় আত্মসমর্পণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

আপডেট সময় ০৬:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬