ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব

আকাশ জাতীয় ডেস্ক:

মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন বলে মন্তব্য করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব।

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়ায় মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান এ এমপি। কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার সোয়াইবনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আড়পাড়া নাগরিক সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু তালিব বলেন, মাদকের প্রতিবাদ করায় একজন অবসরপ্রাপ্ত এএসপির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় কালীগঞ্জে মাদক ব্যবসা চলে এসেছে, যার বিরুদ্ধে ভয়ে অনেকেই কথা বলতে পারেনি।

তিনি বলেন, এখন আর সেই সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট করে বলতে চাই, মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকা ছাড়তে হবে।

এমপি আবু তালিব বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাকে ছাড় দেওয়া হবে না।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের সঙ্গে বসে চা খাবেন, খোশ গল্প করবেন, ভালো আচরণ করবেন- আপনার চাকরি থাকবে না। উপযুক্ত প্রমাণ সহকারে সংসদ সদস্যদের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিতে হবে। যত বড় কর্মকর্তা হোক না কেন তার চাকরি থাকবে না।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য বড় অভিশাপ। মাদকের কারণে সামাজিক অপরাধ, পারিবারিক অশান্তি ও যুব সমাজের নৈতিক অবক্ষয় বাড়ছে। তাই মাদক নির্মূলে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন, মোজাম্মেল হক, শাহিনুর রহমান, জাফরুল ইসলাম, রাজু আহমেদ, হাসানুজ্জামান, হাফিজুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাদক ব্যবসা ছাড়ুন, অন্যথায় এলাকা ছাড়ুন: এমপি আবু তালিব

আপডেট সময় ০২:০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬