ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের আধা-উপজাতীয় পাহাড়ি এলাকা মারকা বেরা অঞ্চলে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। খবর দ্য ডনের।

বান্নুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি এ তথ্য নিশ্চিত করে জানান, দুই বিস্ফোরণে মোট সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন এবং তদন্ত শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি ডোমেলের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয়। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

য়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে আহতদের একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও দুইজন নিহত হন এবং গাড়িটিও ধ্বংস হয়ে যায়।

পরে রেসকিউ ১১২২-এর সদস্যরা নিহতদের মরদেহ ও আহতদের ডোমেল রুরাল হেলথ সেন্টার এবং খলিফা গুল নাওয়াজ টিচিং হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। অতিরিক্ত বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় পুরো এলাকায় ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে।

এই ঘটনা বান্নুর দুর্গম পাহাড়ি অঞ্চলে চলমান নিরাপত্তা সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

আপডেট সময় ১২:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬