ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সত্তর দশকের তরুণ থেকে অ্যাকশন হিরো, দুই চরিত্রে কতটা সফল শুভ?

আকাশ বিনোদন ডেস্ক :

মাত্র কয়েক মাসের ব্যবধানে পর্দায় সম্পূর্ণ ভিন্ন দুই রূপে হাজির হয়ে আবারও আলোচনার কেন্দ্রে আরিফিন শুভ। গেল মার্চে মুক্তি পাওয়া বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’-তে তাঁকে দেখা গেছে সত্তরের দশকের এক তরুণের চরিত্রে। রেট্রো আবহ, সেই সময়ের ফ্যাশন, চুলের স্টাইল ও অভিনয়ে শুভর রূপান্তর মুগ্ধ করেছে দর্শকদের। শুধু দেশেই নয়, তার অভিনয় ও উপস্থিতি নিয়ে প্রশংসা করেছে হলিউড রিপোর্টারসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমও।

আর ঠিক দুই মাসের ব্যবধানে সেই শুভকেই দর্শক দেখছেন একেবারে ভিন্ন অবতারে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ এ লম্বা চুল, ঘন দাড়ি, রুক্ষ ব্যক্তিত্ব আর তীব্র রাফ অ্যাকশনধর্মী উপস্থিতিতে হাজির হয়েছেন তিনি। সিনেমা দেখে হল থেকে বের হওয়া বহু দর্শকই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভর লুক ও অভিনয় নিয়ে মুগ্ধতার কথা জানাচ্ছেন।

একদিকে সত্তরের দশকের সরল, প্রাণবন্ত এক তরুণ, অন্যদিকে ভয়ডরহীন অ্যাকশননির্ভর ‘মালিক’। এত অল্প সময়ের ব্যবধানে এই দুই বিপরীতধর্মী রূপই এখন দর্শক ও ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই বলছেন, ‘জ্যাজ সিটি’র শুভ আর ‘মালিক’-এর শুভকে পাশাপাশি রাখলে মনে হয় যেন দুজন আলাদা মানুষ।

ক্যারিয়ারের শুরু থেকেই চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে ফেলার জন্য পরিচিত আরিফিন শুভ। তবে ‘জ্যাজ সিটি’ ও ‘মালিক’-এর পরপর দুটি কাজ যেন নতুন করে মনে করিয়ে দিয়েছে, চরিত্রের চাহিদা অনুযায়ী নিজেকে ভেঙে গড়ে নেওয়ার ক্ষেত্রে তিনি কতটা মনোযোগী।

আর সেই নিবেদনের কথাই জানিয়েছেন ‘মালিক’-এর পরিচালক সাইফ চন্দন। তার ভাষ্য, ‘শুটিং শুরুর প্রায় চার মাস আগে থেকেই এই লুকের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন আরিফিন শুভ। প্রথম লটের শুটিং শেষ হওয়ার পরও দীর্ঘ সময় একই লুক ধরে রাখতে হয়েছে তাকে। এর কারণে মাথায় ঘা পর্যন্ত হয়েছিল। দ্বিতীয় লটের শুটিং পিছিয়ে গেলেও তিনি লুক বজায় রাখতে আরও অনেক ত্যাগ স্বীকার করেছেন।’

পরিচালক আরও বলেন, ‘আরেকটি বিষয় বিশেষভাবে বলতে চাই। অগ্নিদগ্ধ হওয়ার পরও তিনি যেভাবে প্রথম লটের কাজ শেষ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এতদিন তার ডেডিকেশনের কথা শুনেছি, এবার নিজের চোখে দেখলাম।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সত্তর দশকের তরুণ থেকে অ্যাকশন হিরো, দুই চরিত্রে কতটা সফল শুভ?

আপডেট সময় ০৬:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬