ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ফিরিয়ে আনতে গিয়ে ধাওয়া খেয়ে পলালেন ছাত্রদল নেতা

আকাশ জাতীয় ডেস্ক:

স্ত্রী তালাকনামা পাঠানোয় ক্ষিপ্ত হয়ে তাকে জোর করে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনতে গিয়ে স্থানীয়দের ধাওয়ার মুখে পড়েছেন ফিরোজ আহম্মেদ শাকিল নামের ছাত্রদল নেতা ও তাঁর সহযোগীরা। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাগ শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় দুটি মোটরসাইকেল ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়েছেন তাঁরা। ফিরোজ আহম্মেদ শাকিল নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।

জানা যায়, দুই বছর আগে উপজেলার ভাগ শিমলা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে আরফিন আলমগীর রিভাকে পছন্দ করে বিয়ে করেন ফিরোজ আহম্মেদ শাকিল। কিন্তু রিভার পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় মেয়ের সঙ্গে তাঁদের যোগাযোগ বন্ধ ছিল। দুই মাস আগে এই দম্পতির ঘরে একটি কন্যাসন্তান জন্ম নেয়। গত ১৪ জুন রিভার বাবা-মা তাঁদের বিয়ে মেনে নিয়ে শাকিলের বাড়িতে যান এবং মেয়েকে নিজেদের বাড়িতে নিয়ে আসেন। এরপর গত বুধবার (১৭ জুন) বাবার বাড়ি থেকেই শাকিলকে তালাকনামা পাঠান রিভা।

এদিকে তালাকের খবর পেয়ে বৃহস্পতিবার শাকিল তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ভাগ শিমলা গ্রামে শ্বশুরবাড়িতে যান। এ সময় শাকিলের সঙ্গে আসা যুবকেরা বাড়ির লোকজনকে মারধর করে রিভাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে শাকিল ও তাঁর সহযোগীদের ধাওয়া দেন। একপর্যায়ে তাঁরা দুটি মোটরসাইকেল ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল দুটি উদ্ধার করে।

শাকিলের স্ত্রী আরফিন আলমগীর রিভা বলেন, বিয়ের পর থেকেই শাকিল ও তাঁর মা আমাকে মারধর করতেন। সন্তান হওয়ার পরও আমাকে নির্যাতন সইতে হয়েছে। বাবা-মা মেনে না নেওয়ায় বাধ্য হয়ে শাকিলের বাড়িতে ছিলাম। গত ১৪ জুন বাবা-মা আমাদের বাড়িতে নিয়ে আসার পর আমি তাঁকে তালাক দেই। এই খবর পেয়ে সে লোকজন নিয়ে এসে আমাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে।

ফিরোজ আহম্মেদ শাকিল বলেন, স্ত্রীর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। হঠাৎ তালাকের খবর পেয়ে কারণ জানতে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তখন আমার স্ত্রী ও তাঁর পরিবারের লোকজন লাঠিসোটা নিয়ে আমাকে এবং সঙ্গে থাকা কয়েকজন সাংবাদিককে মারধর শুরু করে। প্রাণভয়ে আমরা সেখান থেকে চলে আসি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ভাগ শিমলা গ্রামে আলমগীর হোসেনের বাড়িতে যায়। সেখানে গিয়ে শাকিল বা তাঁর সহযোগীদের কাউকে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ফিরিয়ে আনতে গিয়ে ধাওয়া খেয়ে পলালেন ছাত্রদল নেতা

আপডেট সময় ০৩:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬