ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্দেশে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির মধ্যে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের দুই পাশে এ হকার উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

এসময় মহাসড়কের দুই পাশে অবৈধভাবে বসা অস্থায়ী দোকানপাট ভেঙে গাড়িতে করে নিয়ে যান পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। অভিযানের খবর পেয়ে হকাররা আগে থেকেই তাদের মালামাল কিছুটা সরিয়ে নেন। এসময় বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধভাবে কেউ মহাসড়কের দুই পাশে নতুন করে দোকানপাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০৮:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬