ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ, লিটনের খেলা নিয়ে অনিশ্চয়তা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে গতকাল ব্যাটারদের ব্যর্থতায় ৪ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা। এদিন ম্যাচে দেখা যায়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। যে কারণে দায়িত্ব সামলেছেন তাওহীদ হৃদয়।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া চোটের কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মিস করেছেন লিটন। আগামীকাল চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে গড়াবে সিরিজে দ্বিতীয় ম্যাচ। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আগামীকাল জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের।

আর এই ম্যাচের আগে লিটনকে নিয়ে রয়েছে এখনো যদি কিন্তু। প্রথম টি-২০ ম্যাচ শেষে লিটনকে মিস করার কথা জানিয়ে পেস বোলিং কোচ তালহা জুবায়ের বলেছিলেন, ‘লিটনকে অবশ্যই মিস করেছি আমরা। ফিজিও তার চিকিৎসা ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। আশা করছি, পরের ম্যাচের আগেই তার অবস্থা নিয়ে চূড়ান্ত আপডেট পাওয়া যাবে।’

লিটন এখন আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছে এমনটি জানা গেছে। দ্রুত উন্নতি হচ্ছে তার। তবে এখনই বলা যাচ্ছে না আগামীকাল খেলতে পারবেন কি না। ফিটনেস টেস্ট করার পর নিশ্চিত হওয়া যাবে তার খেলা নিয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ, লিটনের খেলা নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় ০৭:৫৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬