ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপ অভিষেকে ফিফটিতে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ জুয়ায়রিয়ার

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিষেকে দারুণ ফিফটির পর আইসিসি নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন বাংলাদেশের ওপেনার জুয়ায়রিয়া ফেরদৌস।

সর্বশেষ সাপ্তাহিক হালনাগাদে ৩৬ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৯৭তম স্থানে। একই অবস্থানে রয়েছেন নামিবিয়ার ইয়াসমিন খান। বাংলাদেশের আরেক ব্যাটার শারমিন আক্তার সুপ্তা সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে অবস্থান করছেন।

গত রোববার বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ১৪১ রানের লক্ষ্য তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই দুই ব্যাটার। ২০ বছর বয়সী জুয়ায়রিয়া ৩৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল সাতটি চার ও দুটি ছক্কা। ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।

অন্যদিকে অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তা ৩২ বলে ৩৭ রান করে দলের জয় নিশ্চিত করেন।

তবে ওই ম্যাচে ব্যর্থ হন অধিনায়ক নিগার সুলতানা, তিনি প্রথম বলেই আউট হন। ফলে তিনি পাঁচ ধাপ পিছিয়ে বর্তমানে ২৩তম স্থানে নেমে গেছেন।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভল। বোলারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের লিনসি স্মিথ, যেখানে ভারতের শ্রেয়াঙ্কা পাতিল পাঁচ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। নিউ জিল্যান্ডের অ্যামেলিয়া কারকে হটিয়ে শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথিউস।

বিশ্বকাপে নিজেদের মুখোমুখি ম্যাচে কার ব্যাট হাতে ৫ রান এবং বল হাতে ৪ ওভারে ৪১ রান দিয়ে কোনো উইকেট পাননি। অন্যদিকে ম্যাথিউস ৩৭ বলে ৪৮ রানের ইনিংস খেলার পাশাপাশি ৪ ওভারে ৩১ রানে ১ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

বিশ্বকাপ অভিষেকে ফিফটিতে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ জুয়ায়রিয়ার

আপডেট সময় ০৯:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬