ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোলার মনপুরা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মনিরের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে মনিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। তিনি শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন। তার হাত ও পায়ের সার্জারি হয়েছে।

তবে আহত মনিরের দাবি, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা লোহার রড দিয়ে পিঠিয়ে তার হাত-পা ভেঙে দিয়েছে।

ঢাকার সেন্ট্রাল হাসপাতাল থেকে মনির জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে যুবদল নেতা শাহজাহান মাষ্টার ও তার ভাই জুয়েলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা লোহার রড দিয়ে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে।

তিনি আরও জানান, এর আগে ফকিরহাট বাজারে তাদের ত্রিশ বছর আগে কেনা একটি দোকান জোর করে দখল নেয় যুবদল নেতা শাহজাহান মাষ্টারসহ অন্যরা। তিনি এ ঘটনা নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে। এর আগে আমার তিন ভাইকে তারা মারধর করে।

এ ব্যাপারে যুবদল নেতা শাহজাহান মাষ্টারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদের সাড়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, এ ঘটনায় জড়িত কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয়। যদি কেউ থেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনার নিন্দা জানিয়েছেন।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, এ ব্যাপারে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৫:৪৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬