ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমের টানে নবীনগরে চীনা যুবক, আদালতে বিয়ের প্রস্তুতি

আকাশ জাতীয় ডেস্ক: 

ভাষা, সংস্কৃতি ও হাজারও কিলোমিটারের ভৌগোলিক দূরত্ব—সব বাধা পেরিয়ে প্রেমের টানে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছুটে এসেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া সম্পর্ক মাত্র তিন মাসের ব্যবধানে পৌঁছেছে বিয়ের দ্বারপ্রান্তে। ব্যতিক্রমী এই প্রেমের গল্প এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের বাসিন্দা স্বপ্না আক্তারের সঙ্গে চীনের সিচুয়ান প্রদেশের লুজোউ শহরের লুজিয়ান এলাকার বাসিন্দা জিয়াঐলির (৩৯) পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘হ্যালোটক’-এ। নিয়মিত কথোপকথনের মাধ্যমে ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

সম্প্রতি প্রেমিকার সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসেন জিয়াঐলি। সোমবার (১৫ জুন) রাতে তিনি নবীনগরে পৌঁছান। বর্তমানে স্বপ্না উপজেলার নীলনগর এলাকায় তার মামার বাড়িতে অবস্থান করছেন। সেখানে পৌঁছার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

বিদেশি যুবকের আগমনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় করেন। ইতোমধ্যে তাদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

স্বপ্না আক্তার জানান, বিয়ের উদ্দেশ্যেই জিয়াঐলি বাংলাদেশে এসেছেন।

তিনি বলেন, প্রায় তিন মাস ধরে আমাদের যোগাযোগ চলছে। আমার পারিবারিক অবস্থার কথা জানার পরও তিনি কোনো আপত্তি করেননি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে বিয়ের সম্মতি আদায় করি।

তিনি আরও জানান, চলতি মাসের শুরুতে জিয়াঐলি বাংলাদেশে আসেন এবং ঢাকার উত্তরায় অবস্থান করেন। পরবর্তীতে নবীনগরে আসার ইচ্ছা প্রকাশ করলে তাকে নিজেই নিয়ে আসেন।

স্বপ্না ও তার পরিবারের সদস্যদের ভাষ্য- বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে যাবেন। ইসলাম ধর্ম গ্রহণের পর মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে এলাকাবাসীর একাংশের মধ্যে শুরুতে জিয়াঐলির পরিচয় নিয়ে সংশয় দেখা দিলেও তিনি তার চীনা পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করেন। এতে সন্দেহের অবসান ঘটে।

স্থানীয়দের মতে, প্রেমের টানে বিদেশ থেকে নবীনগরের মতো প্রত্যন্ত এলাকায় কোনো যুবকের আগমনের ঘটনা এ অঞ্চলে বিরল। সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে দুই ভিন্ন দেশের মানুষের এই সম্পর্ককে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

সবকিছু ঠিক থাকলে আদালতের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ ঘটনাকে ঘিরে নবীনগরজুড়ে এখন কৌতূহল, আলোচনা বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেমের টানে নবীনগরে চীনা যুবক, আদালতে বিয়ের প্রস্তুতি

আপডেট সময় ০৬:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬