ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাউন্টিতে হাসান মাহমুদের দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক : 

কাউন্টি ক্রিকেটে অভিষেকে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জয় উপহার দিলেন বাংলাদেশ দলের তারকা পেস বোলার হাসান মাহমুদ। তার দারুণ বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ১৪০ রানের জয় পায় কেন্ট। দলের জয়ে ৯ উইকেট শিকার করেন হাসান মাহমুদ।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্রিকেট টুর্নামেন্টে এই দফায় দুটি ম্যাচ খেলবেন তিনি। পরে অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে আরও চারটি ম্যাচ খেলবেন সেপ্টেম্বরে।

হাসানের আগে কাউন্টিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার খেলেছেন উস্টারশায়ার ও সারের হয়ে।

প্রথম ইনিংসে ১৯ ওভার পেরিয়ে যাওয়ার পর প্রথমবার বল হাতে পান হাসান মাহমুদ। ছয় ওভার বোলিং করে ৩২ রানে প্রথম ইনিংসে শিকার করেন তিন উইকেট।

ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে ম্যাচের প্রথম দিনে শুক্রবার ১৭৮ রানে অলআউট হয়েছিল কেন্ট। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে গিয়ে হাসান অপরাজিত ছিলেন ৮ বলে ৬ রানে।

শনিবার দ্বিতীয় দিনে ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় ৮৭ রানেই। কিথ ডাজন শিকার করেন ২১ রানে ৬ উইকেট। হাসান শিকার করেন ৩২ রানে ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ক্রিস বেঞ্জামিনের (১০৩) সেঞ্চুরি আর হ্যারি ফিঞ্চের (৮৩) ফিফটিতে ভর করে ৩৩২ রান করে।

৪২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে হাসান মাহমুদের গতির মুখে পড়ে ২৮৩ রানে অলআউট হয় ল্যাঙ্কাশায়ার। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন মার্কাস হ্যারিস। ৬১ রান করেন কিটন জেনিংস। ৪৭ রান করেন লিয়াম লিভিংস্টোন। কেন্টের হয়ে ১৬ ওভারে ৬৯ রানে ৬ উইকেট শিকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাউন্টিতে হাসান মাহমুদের দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়

আপডেট সময় ০৫:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬