ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে অর্থমন্ত্রী নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি সই অনুষ্ঠান সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

একইসঙ্গে অনুষ্ঠানটির আয়োজক পাকিস্তান বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, দীর্ঘ মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে এবং এটি শুধু দুই দেশের মধ্যে একটি চুক্তি নয়, বরং শান্তি ও সংলাপের বড় ধরনের বিজয়।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি সই অনুষ্ঠান আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে এবং এর আয়োজক হবে পাকিস্তান।

সোমবার মধ্যরাতে চুক্তির ঘোষণা দেওয়ার পর জাতীয় পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

শেহবাজ জানান, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার একটি কাঠামোর বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।

এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে এই সংঘাতের সূচনা হয়। পুরো সময়জুড়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করেছে পাকিস্তান। এপ্রিল মাসের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সরাসরি সেই আলোচনা কোনও চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও তা ভেঙে যায়নি। কয়েক দিন পর শেহবাজ শরিফ এক্সে জানান, নিবিড় আলোচনার পর দুই পক্ষ একটি ‘শান্তিচুক্তিতে’ পৌঁছেছে।

তিনি লিখেছিলেন, “লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে দুই পক্ষ।”

জাতীয় পরিষদে বক্তব্যে শেহবাজ বলেন, আজ শান্তির ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ অর্জন করেছে বিশ্ব। তিনি বলেন, “তিন মাস ১৬ দিনের নিরলস প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক কর্মকাণ্ডের অবিলম্বে ও স্থায়ী সমাপ্তির ঘোষণা দিয়েছে, যার মধ্যে লেবাননের সংঘাতও রয়েছে।”

জেনেভায় চুক্তি সই অনুষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান এই অনুষ্ঠানের আয়োজক হবে। এ জন্য তিনি পাকিস্তানের জনগণ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতীয় পরিষদের সদস্যদের অভিনন্দন জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফের পরামর্শ সবসময় তার জন্য সহায়ক ছিল। তিনি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও ধন্যবাদ জানান।

শেহবাজ বলেন, “এটি শুধু দুটি দেশের মধ্যে একটি চুক্তি নয়; এটি শান্তি ও সংলাপের বিজয়, একটি কূটনৈতিক সাফল্য।”

এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

তার ভাষ্য, পুরো আলোচনা প্রক্রিয়ায় উভয় দেশের নেতৃত্ব কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে। ফলস্বরূপ আজ বিশ্ব এই ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছে।

শান্তি প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ধন্যবাদ জানান শেহবাজ। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্ব ও সহযোগিতারও প্রশংসা করেন তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই ঐতিহাসিক মুহূর্তে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো এবং বিশ্বের অন্যান্য বন্ধুপ্রতিম দেশের প্রতিও আমি কৃতজ্ঞ।”

শেহবাজ দাবি করেন, শান্তি প্রক্রিয়ায় ভূমিকার কারণে পাকিস্তান যে সম্মান অর্জন করেছে, তা পেতে অনেক দেশ দশকের পর দশক চেষ্টা করে।

তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ অর্জিত হয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য পাকিস্তানের নাম ইতিহাসে ‘স্বণাক্ষরে’ লেখা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি কোনো দৌড়ে থাকতে চাই না: ভাবনা

জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ

আপডেট সময় ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬