ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

রাশিদ খানের রেকর্ড ছুঁলেন শামার জোসেফ

আকাশ স্পোর্টস ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে গড়েছেন নতুন কীর্তি। তিন ম্যাচের সিরিজে মোট ১১ উইকেট নিয়ে তিনি স্পর্শ করেছেন রাশিদ খানের রেকর্ড।

সিরিজের শেষ ম্যাচে জোসেফের পারফরম্যান্সই বদলে দেয় ম্যাচের চিত্র। প্রথম তিন ওভারে দুটি উইকেট নেওয়ার পর শেষ ওভারে একাই তুলে নেন তিনটি উইকেট। ফলে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের স্বাদ পান এই ক্যারিবীয় পেসার।

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচেও তিনি নেন তিনটি করে উইকেট। সব মিলিয়ে তিন ম্যাচে তার শিকার ১১ উইকেট।

২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১১ উইকেট নিয়েছিলেন রাশিদ খান। এবার সেই কীর্তিতেই নাম লেখালেন জোসেফ।

এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কারও জিতেছেন জোসেফ। তার বোলিং নৈপুণ্যেই শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলের জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে কক্সবাজারে অপু বিশ্বাস

রাশিদ খানের রেকর্ড ছুঁলেন শামার জোসেফ

আপডেট সময় ০২:০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬