ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম বিয়ে গোপন করে ২য় বিয়ে, যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে যুবকের বাড়িতে অনশনে বসেছেন। এরপর ওই প্রতারক যুবক সটকে পড়েছেন।

রোববার (১৪ জুন) বিকালে পৌরসভার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে অনশনের ঘটনা ছড়িয়ে পড়লে উৎসুক শত শত নারী-পুরুষ সুমনের বাড়িতে ভিড় করেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরসভার মধ্যপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সুমন মিয়ার সঙ্গে প্রতিবেশী এইচএসসি পরীক্ষার্থী কিশোরীর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি উভয়ের সম্মতিতে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়; কিন্তু বিষয়টি গোপন রেখে সুমন ও এইচএসসি পরীক্ষার্থী উভয়ে তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করে আসছিলেন।

সম্প্রতি সুমন পরিবারের সম্মতিতে অন্যত্র আবারও বিয়ে করেন। এরপর ওই কিশোরী বিষয়টি জানতে পেরে সুমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন। এ ঘটনায় দিশেহারা হয়ে এইচএসসি পরীক্ষার্থী রোববার বিকালে সুমনের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে বসেন।

সরেজমিন রোববার বিকালে সুমন মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে শত শত নারী-পুরুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন। বাড়িতে গিয়ে কথা হয় এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর থেকে সুমনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। পরে আমরা মাদ্রাসার হুজুরের উপস্থিতিতে ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ করি। এরপর সুমন সরকারি চাকরি করবে এই মর্মে ভয় দেখিয়ে রেজিস্ট্রি না করে বিষয়টি গোপন রাখেন; কিন্তু সুমন আমার সঙ্গে স্বামী-স্ত্রীর মতোই সম্পর্ক করে আসছিল। সুমন দীর্ঘদিন আমাকে ভোগ করে ৪ জুন নতুন করে অন্যত্র বিয়ে করেন। এরপর বিষয়টি আমি জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ করতে থাকি কিন্তু সে আমাকে পাত্তা না দিয়ে টালবাহানা শুরু করেন। তাই বাধ্য হয়ে আজ স্ত্রীর মর্যাদার দাবিতে সুমনের বাড়িতে অনশনে বসেছি। সে যদি আমাকে মেনে না নেয় তাহলে আমি আত্মহত্যা করব। আমার আসার কথা শোনার পর থেকেই সুমন আত্মগোপনে চলে গেছেন। তার সঙ্গে আমার অন্তরঙ্গ মুহূর্তের অনেক ছবি ও ভিডিও রয়েছে।

এলাকাবাসী ফয়জার রহমান, শিউলী আক্তার, তারিফা বেগমসহ অনেকে বলেন, সুমন ও এইচএসসি পরীক্ষার্থীর সম্পর্ক দীর্ঘদিনের। এলাকাবাসী সবাই তা জানে কিন্তু সুমন নতুন করে অন্য জায়গায় বিয়ে করায় আমরা আশ্চর্য হয়েছি। এইচএসসি পরীক্ষার্থী বাধ্য হয়ে অনশনে বসেছে। আমরা ঘটনার সুষ্ঠু সমাধান চাই।

বাড়িতে থাকা সুমনের মা শেফালী বেগম জানান, এইচএসসি পরীক্ষার্থীকে যদি আমার ছেলে বিয়ে করে থাকে তাহলে বিষয়টি এতদিন কেন আমাদের জানানো হয়নি। আমরা দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি। বর্তমানে ওকে মেনে নেওয়া সম্ভব না।

এ বিষয়ে সুমনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু তা অনেক আগে শেষ হয়ে গেছে তার ইচ্ছায়। বর্তমানে পরিবারের সম্মতিতে আমি বিয়ে করেছি। আমাকে ফাঁসানোর জন্য সে এই ঘটনা ঘটাচ্ছে। এছাড়া আমার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের যে ছবি ও ভিডিও তা এআই দিয়ে তৈরি করা।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অনশনের বিষয়টি আমাদের জানা নেই। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রথম বিয়ে গোপন করে ২য় বিয়ে, যুবকের বাড়িতে অনশনে এইচএসসি পরীক্ষার্থী

আপডেট সময় ১১:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬