ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে পুলিশের গুলিতে ৯ বছর বয়সী এক অস্ট্রেলীয় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও ভাই গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঘটনাটি ঘটে পাঞ্জাব প্রদেশের চাকওয়ালে। গত বুধবার রাতে একটি পরিবার ভাড়া করা গাড়িতে করে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। এ সময় তারা একটি ছিনতাইয়ের ঘটনার শিকার হন।

প্রতিবেদনে বলা হয়, এক পুলিশ কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে দুই মোটরসাইকেল আরোহী ডাকাত, যাদের মধ্যে একজনের কাছে পিস্তল ছিল, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভাড়া করা গাড়িটিও দ্রুত সেখান থেকে চলে যায়।

এক পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, গাড়িটি দ্রুত চলে যেতে দেখে পুলিশ ভুলবশত সেটিকে ডাকাতদের গাড়ি ভেবে ফেলে এবং এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে গাড়িতে থাকা পরিবারটি আহত হয়।

পরে তাদের হাসপাতালে নেওয়া হলে ৯ বছরের শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবা ও বড় ভাই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন, তবে মা অক্ষত রয়েছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত পরিবার এবং আহত সদস্যদের কনস্যুলার সহায়তা দিচ্ছে। এক বিবৃতিতে তারা ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত

আপডেট সময় ০৮:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬