ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আফজল মিয়াকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব। একই সঙ্গে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আফজল মিয়া জেলার বানিয়াচং উপজেলার গরিব হোসেন মহল্লার মো. শামসুল হকের ছেলে।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, ২১ এপ্রিল সিংহ গ্রাম খাদিজাতুল কুবরা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী মাদরাসা শেষে আর বাড়ি ফিরেনি। পরে স্থানীয়দের মাধ্যমে স্বজনরা জানতে পারে যে, আফজল নামে এক যুবক তাকে কৌশলে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে। এক পর্যায়ে ঘটনার পরদিন ওই মাদরাসা ছাত্রী তার পরিবারের লোকজনদের ফোন করে জানায়, তাকে আফজল অপহরণ করে কুমিল্লা রেল ষ্টেশনের কাছে একটি বাসায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করছে। পরে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ১৮ মে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এক পর্যায়ে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দলের সমন্বয়ে কোতোয়ালী মডেল থানাধীন মনোগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে অভিযুক্ত আফজল মিয়াকে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, যুবক গ্রেফতার

আপডেট সময় ০৫:১৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬