ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের নারী ক্রিকেটের সাবেক খেলোয়াড় ফাতেমা তুজ জোহরা এবার কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার দীর্ঘ না হলেও কোচিংয়ে ধারাবাহিক সাফল্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থান আরও শক্ত হলো।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফাতেমা তুজ জোহরার। তবে খেলোয়াড় হিসেবে তিনি খুব বেশি ম্যাচ খেলতে পারেননি—মাত্র তিনটি ওয়ানডে খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন তিনি। এরপর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকেন কোচিংয়ে এবং ধীরে ধীরে গড়ে তোলেন নিজের নতুন পরিচয়।

দীর্ঘদিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে কোচ হিসেবে কাজ করে তিনি অভিজ্ঞতা অর্জন করেন। জাতীয় পর্যায়েও বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন ফাতেমা। ২০১১ সালে বাংলাদেশ নারী জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করার সুযোগ পান, পরে ২০১৭ সালে দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।

দেশের বাইরে তার কোচিং ক্যারিয়ার শুরু হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে। এরপর ২০২২ সালে মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি এবং দুই বছর সেখানে কাজ করেন। পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

চীন অধ্যায় শেষ করে এবার তিনি কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নতুন দায়িত্ব শুরু করলেন।

বিভিন্ন দেশের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলেও ফাতেমা তুজ জোহরা জানিয়েছেন, ভবিষ্যতে সুযোগ পেলে দেশের হয়েও কাজ করতে চান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

আপডেট সময় ০১:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬