ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, একই পরিবারের চারজন দগ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, এক কক্ষের ওই বাসায় একটি দিনমজুরের পরিবার বসবাস করত। ঘরের ভেতরেই রান্নার ব্যবস্থা ছিল। রাতে দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাস ঘরের মধ্যে জমে যায়। পরে পরিবারের একজন আগুন জ্বালানোর চেষ্টা করলে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে পরিবারের চার সদস্য দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ওসি আরও জানান, আহতদের শরীরে দগ্ধের চিহ্ন থাকলেও তাদের অবস্থা গুরুতর নয়। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহে পুলিশের একটি দল ঘটনাস্থলে কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, একই পরিবারের চারজন দগ্ধ

আপডেট সময় ১২:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬