ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নড়াইলে স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আকাশ জাতীয় ডেস্ক: 

নড়াইলে স্বামীর অধিকার ফিরে পেতে কুলসুম জাহান (২৫) নামে এক গৃহবধূ সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১০ জুন) সকালে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে বাবার বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে কুলসুম জাহান বলেন, ২০২২ সালের জুন মাসে একই ইউনিয়নে বোড়ামারা গ্রামের মৃত মনির কাজির ছেলে মো. হাদিউজ্জামান কাজির সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে কিছুদিন তাদের দুইজনের সংসার ভালভাবেই কাটছিল। এরপর থেকে যৌতুকের দাবিতে তার শাশুড়ি শিউলী বেগম প্রতিনিয়ত মানসিক নির্যাতন চালাতেন। টাকা দিতে না পারায় তার ওপর খাবারের, পোশাকের কষ্টসহ অমানবিক নির্যাতন করা হতো।

তিনি আরও বলেন, এর মধ্যে একপর্যায়ে হাদিউজ্জামান মালয়েশিয়া চলে যান। এরপর তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন শাশুড়ি শিউলী বেগম। তখন তিনি স্বামীর কথামতো বাবার বাড়িতে থাকতে শুরু করেন। প্রথম কিছুদিন স্বামী কুলসুমের খোঁজখবর নিতেন, যোগাযোগ করতেন। পরবর্তীতে খোঁজখবর নেওয়া বন্ধ করে দেন। গত মার্চ মাসে স্বামী কুলসুমকে উকিল নোটিশের মাধ্যমে তালাক দেন। পরে তালাকের কাগজ উকিলের কাছে নিয়ে গেলে উকিল বলেন- এ তালাক কাগজ ভুয়া। মাস দুয়েক আগে কুলসুম তার স্বামী ও শাশুড়ির নামে একটা মামলা দায়ের করেন।

এদিকে কয়েক দিন আগে তার স্বামী হাদিউজ্জামান বিদেশ থেকে বাড়িতে এসে আরেকটি বিয়ে করেছেন।

কুলসুম বলেন, তার ৩ বছরের সন্তান রয়েছে। তাকে নিয়ে এখন কী করবে? কোথায় যাবে? তাতে শিশুটা শারীরিকভাবেও অসুস্থ। তাই কুলসুম তার স্বামীর অধিকার ফিরে চান। স্বামীর অধিকার ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেন।

এ ব্যাপারে জানতে হাদিউজ্জামানের বাড়িতে গেলে তিনি জানান, যৌক্তিক কারণেই স্ত্রী কুলসুমকে তিনি তালাক দিয়েছেন। তালাকের কাগজও ভুয়া নয়। তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা। এছাড়া কুলসুমরা আদালতে মামলা করেছেন, এ ব্যাপারে তিনি আদালতে কথা বলবেন। গণমাধ্যমের ক্যামেরায় বক্তব্য দিতে চান না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নড়াইলে স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬