ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

নামাজ পড়ার শর্তে ছিনতাইকারীকে মুক্তি

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধারালো ছুরিসহ আটক এক ছিনতাইকারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নামাজ পড়ার শর্তে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এরপর থেকে ওই ছিনতাইকারী আত্মগোপনে রয়েছে।

সোমবার (৮ জুন) সকালে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, পশ্চিম মাসদাইর এলাকার আল ফালাহ মসজিদের ইমাম ও খতিব কাউসার আহমেদ কাসেমী ওই শর্তে হৃদয় (৩০) নামে এক ব্যক্তিকে ছেড়ে দেন।

এলাকাবাসী জানান, ফতুল্লার মাসদাইর এলাকায় রাতে বা ভোরে কেউ একা বের হলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের খুঁটিতে বাঁধা হৃদয় নিজের ছিনতাইয়ের ঘটনা মসজিদের ইমাম ও খতিব কাউসার আহমেদের কাছে স্বীকার করেন। তিনি আরও জানান, টাকা বেশি থাকলে ইয়াবা সেবন করেন, না হলে গাঁজা সেবন করেন।

এরপর কাউসার আহমেদ তাকে শর্ত দিয়ে বলেন, যদি তিনি এসব অপরাধ ছেড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে। হৃদয় ওই শর্তে রাজি হলে তাকে মুক্ত করে দেওয়া হয়।

এ বিষয়ে কাউসার আহমেদ বলেন, রোববার সকালে হৃদয়কে ছেড়ে দেওয়া হয়। তবে শর্ত অনুযায়ী তিনি মসজিদে আসেননি। তাকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অবস্থায় পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, যে কোনো সংগঠনই হোক, আইনবিরোধী কাজ করতে পারবে না। কোনো অপরাধীকে আটক করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। ওই ছিনতাইকারীকে আইনের আওতায় আনা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নামাজ পড়ার শর্তে ছিনতাইকারীকে মুক্তি

আপডেট সময় ১১:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬