ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রস্তুতি হিসেবে বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরো নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত একটি ‘ওয়ার্কিং পেপার’ প্রস্তুতের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (৮ জুন) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগের অধীন সঞ্চালন ও বিতরণ সংশ্লিষ্ট সংস্থা ও কম্পানিগুলোর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনাসভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় দেশের বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ সক্ষমতা, দুর্বলতা, স্মার্ট গ্রিড ব্যবস্থা, পারমাণবিক বিদ্যুৎ সংযোজনের চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রাক্কালে সম্ভাব্য চ্যালেঞ্জগুলো দ্রুত শনাক্ত করে সেগুলো মোকাবেলায় কার্যকর প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থাকে নিরাপদ ও আধুনিক করতে একটি ‘জাতীয় গবেষণা কেন্দ্র’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরুর আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-কে প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করে একটি কনসেপ্ট পেপার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে নিউক্লিয়ার বিদ্যুৎ ব্যবস্থাপনায় অভিজ্ঞ বিদেশি পরামর্শকদের মাধ্যমে ওই কনসেপ্ট পেপার মূল্যায়ন করা হবে। তাদের সুপারিশের ভিত্তিতেই বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার প্রয়োজনীয় আধুনিকায়ন সম্পন্ন করা হবে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে আমরা এখন কয়লা ও সৌরবিদ্যুৎসহ বহুমুখী জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়েছি। এখন পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশের প্রস্তুতি চলছে। তবে এর জন্য ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থার মধ্যে পূর্ণ সমন্বয় অত্যন্ত জরুরি।

বিগত সরকারের সমালোচনা করে বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রী অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময়ে এ ধরনের সমন্বিত অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় বা ‘সিস্টেম কলাপ্স’-এর ঝুঁকি রয়ে গেছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

সভায় স্মার্ট গ্রিড সিস্টেম বাস্তবায়নের জন্য বিস্তারিত কনসেপ্ট ও ওয়ার্কিং পেপার উপস্থাপনের নির্দেশ দেন মন্ত্রী। এ বিষয়ে দ্রুত কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপনের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটি উচ্চপ্রযুক্তিনির্ভর ও জটিল কারিগরি ব্যবস্থা হওয়ায় সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।’ এ সময় তিনি আরো বলেন, ‘বিদ্যুৎ খাতে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব প্রকল্পের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় বিদ্যুৎ খাতের বর্তমান সক্ষমতা, চ্যালেঞ্জ ও উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এবং পিজিসিবির প্রধান প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর

আপডেট সময় ১০:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬