ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

আকাশ জাতীয় ডেস্ক: 

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে রাইসা মনি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের ব্যাপক তল্লাশির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কাঁচকোল এলাকায় এ ঘটনা ঘটে। রাইসা মনি ওই এলাকার রাশেদুল ইসলামের মেয়ে এবং কাঁচকোল বাজার নূরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী জানান, কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় রাইসা। একপর্যায়ে নদীর কিনারা থেকে কিছুটা দূরে চলে গেলে সে পানির নিচে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে তারা রাতভর নদীতে খোঁজাখুঁজি চালান।

খবর পেয়ে চিলমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সোমবার দুপুরে রংপুর থেকে একটি বিশেষ ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়। কয়েক দফা তল্লাশি চালানো হলেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাইসার সঙ্গে গোসল করতে যাওয়া আফসানা খাতুন জানায়, রাইসাকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই সে পানির নিচে তলিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

চিলমারী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা গুলজার হোসেন মণ্ডল বলেন, সোমবার দুপুর পর্যন্ত রংপুর থেকে আসা ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে ব্যাপক তল্লাশি চালিয়েছে। তবে প্রায় ১৫০ মিটার গভীর পর্যন্ত অনুসন্ধান করেও শিশুটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি স্রোতে ভেসে অন্যত্র চলে যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ২৪ ঘণ্টাতেও মেলেনি সন্ধান

আপডেট সময় ০৯:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬