ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চিকিৎসার নামে গৃহবধূকে শ্লীলতাহানি, ভুয়া কবিরাজ আটক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাগমারায় চিকিৎসার নামে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগে মাহাবুর রহমান রাজু নামে এক ভুয়া কবিরাজকে জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত মাহাবুর রহমান রাজুকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, এক গৃহবধূ (২২) সন্তান না হওয়ায় স্থানীয় লোকজনের পরামর্শে গত ১৮ মে বাগমারার তাহেরপুর পৌরসভার হরিফলা এলাকায় অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্রে যান। এরপর অভিযুক্ত কবিরাজ মাহাবুর রহমান রাজু চিকিৎসার কথা বলে ওই নারীকে তার গোপন কক্ষে ডেকে নিয়ে বোরকা খুলতে বলেন। এতে রাজি না হওয়ায় ভণ্ড কবিরাজ ওই গৃহবধূকে জোরপূর্বক ধরে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের চেষ্টা করেন।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ভণ্ড কবিরাজ মাহাবুর রহমান রাজুকে গণপিটুনি দিয়ে তাহেরপুর ফাঁড়িতে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী ওই নারী অভিযুক্ত ওই ভুয়া কবিরাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার রাতে থানায় মামলা করেন।

এ বিষয়ে বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত মাহাবুর রহমান রাজুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চিকিৎসার নামে গৃহবধূকে শ্লীলতাহানি, ভুয়া কবিরাজ আটক

আপডেট সময় ০৮:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬