ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টানা দুই যুগের পৌর মেয়র আনিছ মারা গেছেন, শোকে ছোট বোনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার টানা প্রায় দুই যুগ ধরে নির্বাচিত মেয়র মো. আনিছুর রহমান (৬২) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিকে ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোট বোন রাশিদা আক্তারের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমান মারা যান। এ খবর সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় বোন রাশিদা জ্ঞান হারান। পরে তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনিছের স্বজন জাহিদুল আলম রবিন জানান, সোমবার সকাল ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

মাধখলা গ্রামের হাজী হাবিবুর রহমান ও মা হাফেজা খাতুনের ছেলে আনিছুর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১ সালে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি নির্বাচিত হন। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম মেয়র নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত শ্রীপুর পৌরসভার মেয়র ছিলেন তিনি।

পারিবারিক সূত্র জানা গেছে, ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে তিনি বাড়িতে থাকতেন না। এ সময় ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। অনেক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। আজ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যু বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টানা দুই যুগের পৌর মেয়র আনিছ মারা গেছেন, শোকে ছোট বোনের মৃত্যু

আপডেট সময় ০৪:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬