ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলাপাড়ায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত-১

আকাশ জাতীয় ডেস্ক: 

পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হারুন গাজী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরও ৮ জন। শনিবার রাত সোয়া ৮টার দিকে কুয়াকাটা মহাসড়কের কলাপাড়া আন্দামানিক নদীর ওপর নির্মিত সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হারুন মহিপুরের নজিবপুর গ্রামের সত্তার গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঘটনার সময় ইজিবাইকটি পাখিমারা থেকে ৯ জন যাত্রী নিয়ে কলাপাড়া উদ্দেশ্যে ছেড়ে আসে। এ সময় কলাপাড়া সেতুর ওপর অবৈধ স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌছেল বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৯ যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ৮ জনকে বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়। পথে রাত ১১ টার দিকে হরুন গাজী মারা গেছেন।

এ দিকে দুর্ঘটনার খবর শোনার পরপরই আহতদের চিকিৎসা ও বরিশালে রেফারের সার্বিক সহযোগিতার জন্য ছুটে যান কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে বরিশালে পাঠানোর পর এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কলাপাড়ায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহত-১

আপডেট সময় ০৭:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬