ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচনী রোডম্যাপ ব্লক করতেই বিএনপির ২০ দফা: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপে ব্লক বা প্রতিবন্ধকতা তৈরি করতেই নির্বাচন কমিশনে (ইসি) বিএনপি ২০ দফা প্রস্তাব দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনে বিএনপির দেওয়া প্রস্তাবগুলোর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের অবস্থান জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহার, উপপ্রধান তথ্য কর্মকর্তা ফাইজুল হক প্রমুখ।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি ইসির সঙ্গে সংলাপে যেসব প্রস্তাব দিয়েছে, সেগুলোর বাস্তবায়ন নির্বাচন কমিশনের এখতিয়ারবহির্ভূত। এসব প্রস্তাব দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার চক্রান্ত।

বিএনপির প্রস্তাবের মধ্য দিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার চক্রান্ত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তাদের প্রস্তাবের মাধ্যমে জামায়াতে ইসলামীকে নির্বাচন হালাল করারও চক্রান্ত করেছে।

বিএনপির সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইনু বলেন, তিনি নির্বাচনের সময় সংসদ বহাল রাখার পক্ষে। সংসদ না থাকলে নির্বাচনের সময় বাংলাদেশে বহিঃশত্রু আক্রমণ করলে কিংবা যুদ্ধ লেগে গেলে প্রতিরোধমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত কর্তৃপক্ষ থাকবে না। এ কারণে সংসদ বহাল রাখতে হবে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা নিয়ে ইনু বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য এই ধারা নয়, এটি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।

বিএনপির সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করায় ক্ষোভ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী। তিনি সিইসির উদ্দেশে বলেন, সাংবিধানিক পদে অধিষ্ঠিতদের ইতিহাস ও রাজনীতি চর্চা না করাই ভালো। জেনারেল জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা নন, তিনি সামরিকতন্ত্রের প্রবক্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নির্বাচনী রোডম্যাপ ব্লক করতেই বিএনপির ২০ দফা: ইনু

আপডেট সময় ০২:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭