ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বন্যা দুর্গতরা না ফেরা পর্যন্ত ত্রাণ তৎপরতা চলবে: মায়া

অাকাশ নিউজ ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বন্যা দুর্গত মানুষ যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবে, ততক্ষণ পর্যন্ত ত্রাণ তৎপরতা চলবে। একটি মানুষও না খেয়ে মরবে না উল্লেখ করে তিনি বলেন, সরকার সার্বক্ষণিক বন্যা দূর্গতদের পাশে থাকবে। শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে কোন অনিয়ম ও বন্যা পরবর্তি পুনর্বাসন প্রক্রিয়ায় যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ তালিকায় যদি মন্ত্রী, এমপি, দলের নেতা ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাও থাকে তারাও রক্ষা পাবে না। জেলার বিভাগ ওয়ারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বন্যার হালনাগাদ তথ্য সভায় সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় তিনি ক্ষোভ প্রকাশ করে তাদের সর্তক করে দেন।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ আলম, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, আমজাদ হোসেন মিলন, ও সেলিনা বেগম স্বপ্না বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা দুর্গতরা না ফেরা পর্যন্ত ত্রাণ তৎপরতা চলবে: মায়া

আপডেট সময় ১০:৫৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭