ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ওয়ানডে দলে ফিরেছেন দীর্ঘ চার বছর পর। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোসাদ্দেকের ফেরার দিনে স্কোয়াডে সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। নিউজিল্যান্ডের বিপক্ষে গত এপ্রিলের সিরিজে থাকা আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন জায়গা হারিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৯ জুন। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। সবগুলো ওয়ানডে ম্যাচই ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল চট্টগ্রামে যাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে সেই তিনটি ম্যাচ। এর আগে ৬ জুন থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প।

বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

আপডেট সময় ০৭:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬