ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশিদের ব্যবস্থাপনায় দুই শতাধিকসহ সাড়ে ৩ হাজারের অধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে আমেরিকায়। মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধির জন্য পরম করুণাময়ের দয়া প্রার্থনার মধ্য দিয়ে নিউ ইয়র্কসহ সমগ্র যুক্তরাষ্ট্রে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

আবহাওয়া অনুকূলে থাকায় নতুন প্রজন্মের উপস্থিতিও ছিল লক্ষণীয়। অধিকাংশ ঈদ জামাতই অনুষ্ঠিত হয় খোলা মাঠ অথবা হোটেলের বলরুমে। নিউ ইয়র্কে বড় ধরনের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জ্যামাইকা মুসলিম সেন্টার, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার,

বায়তুল জান্নাহ মসজিদ, আল আমান মসজিদ, পার্কটেস্টার জামে মসজিদ, স্প্রিংফিল্ড গার্ডেন মসজিদ, শাহজালাল জামে মসজিদ, জ্যাকসন হাইটসে বাংলাদেশ স্ট্রিটে। কোনো কোনো মসজিদে ৫ হাজারের অধিক মুসল্লি একত্রে ঈদ জামাত আদায় করেন। এ উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিও ব্রঙ্কসে বাংলাদেশিদের পরিচালনাধীন একটি মসজিদের ঈদ জামাতে অংশ নেন।

জামাত শেষে অনেকে নির্দিষ্ট এলাকায় যান পশু কোরবানির জন্য। টেক্সাস, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, আরিজোনা, মিশিগান, পেনসিলভেনিয়াসহ বেশ ক’টি স্থানে বাংলাদেশের মতোই প্রকাশ্য মাঠে পশু কোরবানির পর নিজেরাই মাংস কাটাকাটি করেন।

এদিকে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, টেক্সাস, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, মিনেসোটা, ওয়াশিংটন, রোড আইল্যান্ড, ক্যানসাস, ক্যান্টাকি প্রভৃতি স্টেটে লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী পশু কোরবানি দিয়েছেন বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে। এর বাইরে নিউ ইয়র্ক অঞ্চলের আরও লাখখানেক প্রবাসী কোরবানির অর্ডার দিয়েছেন নিকটস্থ গ্রোসারি অথবা সুপার মার্কেটে। এসব সুপার মার্কেটের পক্ষ থেকে মাংস কাটাকাটির পর অর্ডারদাতাদের প্রদান করা হবে।

স্মরণ করা যেতে পারে, বেশ কয়েক বছর যাবৎ সকল মুসলমান আমেরিকান একত্রে ঈদ উদযাপন করায় স্কুল-কলেজ, অফিস-আদালত থেকে ছুটি পাওয়া যাচ্ছে সহজেই। তবে নিউ ইয়র্ক সিটির সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের দিনকে ছুটি ঘোষণার বিধি কার্যকর হয়েছে ২০১৫ সালে। এ ছাড়া ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, ভার্জিনিয়াসহ বেশ ক’টি স্টেটে ঈদের দিন মুসলমান শিক্ষার্থী ও কর্মকর্তাসহ-কর্মচারীরা চাইলেই ছুটি পান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

আমেরিকায় ঈদুল আজহা উদযাপিত, বাংলাদেশিদের সঙ্গে নামাজ আদায় করলেন জোহরান মামদানি

আপডেট সময় ১১:৩০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬