ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার:জাতিসংঘে সড়কমন্ত্রী রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি

সব হাত গিটার ধরে না, কোনো কোনো হাত বিপ্লব ঘটায়: শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক :

এবার ঈদুল আজহায় বড় পর্দায় ঝড় তুলতে আসছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশের পর এখন দেশজুড়ে চলছে সিনেমাটির শেষ সময়ের জোরদার প্রচারণা। দেশের বিভিন্ন জেলা শহরের বিলবোর্ডেও চলছে সিনেমার প্রমোশন।

এমন আবহে সামাজিক মাধ্যমে সিনেমাটির দুর্দান্ত ও বিধ্বংসী এক পোস্টার শেয়ার করেছেন শাকিব খান।

সেই পোস্টারে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও চেনা ছকের বাইরের এক রকস্টার লুকে। জ্বলন্ত এক গাড়ির দরজা খুলে ডান পা বাইরে বাড়িয়ে সিটে বসে আছেন তিনি। মাথায় ড্রেডলক চুল, চোখে কালো চশমা, পরনে কালো স্লিভলেস গেঞ্জি ও থ্রি-কোয়ার্টার জিন্স প্যান্ট এবং পায়ে লাল স্নিকার্স।

এছাড়া তার দুই হাতজুড়ে ট্যাটুর নকশা এবং বাঁ হাতে শক্ত করে ধরে আছেন একটি ইলেকট্রিক গিটার, যা থেকে আবার আগুনের কুণ্ডলীও বের হচ্ছে। বলা যায়, পুরো পোস্টারজুড়েই যেন মেগাস্টারের এই রকস্টার ইমেজকে আরও বেশি আক্রমণাত্মক ও আকর্ষণীয় করে তুলেছে।

পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘সব হাত গিটার ধরে না। কোনো কোনো হাত বিপ্লব ঘটায়! রকস্টার।’

এক রকস্টারের রাজকীয় উত্থান এবং তার জীবনের নানা টানাপোড়েন ও পতনের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়। ইতোমধ্যে এখানে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক। প্রেক্ষাগৃহে মুক্তির আগে এই মুহূর্তে ঈদের হাফ ডজন সিনেমার মাঝে সবচেয়ে বেশিই আলোচনায় আছে ‘রকস্টার’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

সব হাত গিটার ধরে না, কোনো কোনো হাত বিপ্লব ঘটায়: শাকিব খান

আপডেট সময় ০৭:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬