ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে টাকা পাচার করেছে: স্বাস্থ্যমন্ত্রী দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী মধ্যপ্রাচ্যে আমেরিকার জন্য কোনো নিরাপদ আশ্রয় থাকবে না, খামেনির হুঁশিয়ারি সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে নেতানিয়াহু ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিবারে শোকের মাতম ‘হাটগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও সিটি কর্পোরেশন একত্রে কাজ করছে’ মাছ কিনতে মোটরসাইকেল যাচ্ছিলেন বাজারে, পিকআপের সঙ্গে সংঘর্ষে নিহত দুই ভাই ঈদ ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় কোনো শঙ্কা নেই : র‍্যাব ডিজি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভালুকা

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা কঠোরভাবে দমন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ একাডেমি স্থাপনা ও কারাগার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন আইনের শাসনের ঘাটতির সুযোগে সন্ত্রাসীরা সেখানে প্রভাব বিস্তার করে আসছিল।

মন্ত্রী বলেন, সন্ত্রাসীরা মনে করছে তাদের আগের অবস্থান বজায় থাকবে, তাই তারা অপচেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো সন্ত্রাসী অভয়ারণ্য নির্মূল করবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক কারবার ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট সরকার কুইক রেন্টালের নামে বিদেশে টাকা পাচার করেছে: স্বাস্থ্যমন্ত্রী

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০২:৪০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬