ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবাকে কুপিয়ে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলার চেষ্টা, ছেলে আটক

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে ইব্রাহিম খলিল (৭০) নামের এক বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে মো. মিনার। এ ঘটনায় নিহতের বড় ছেলে ছাদেক মিয়া বাদী হয়ে মিনারকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা যায়, চকরিয়া পৌরসভার নিজপানখালী মৌলভীর কুম বাজার এলাকার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী খলিলকে ছোট ছেলে মিনার প্রায়ই প্রাণনাশের হুমকি দিত। শুক্রবার দুপুর ২টার দিকে খলিল স্থানীয় মসজিদ থেকে জুমার নামাজ শেষে বাসায় ফেরেন। এরপর পারিবারিক বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিনার ধারালো দা দিয়ে এলোপাতাড়ি বৃদ্ধকে কোপাতে থাকে। কোপে খলিলের বাম হাত তার শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

পিতার মৃত্যু নিশ্চিত করে যুবক লাশ গুমের উদ্দেশ্যে টেনেহিঁচড়ে সেপটিক ট্যাংকের দিকে নেওয়ার চেষ্টা করে। এ দৃশ্য দেখে খলিলের স্ত্রী মুর্শিদা বেগম এবং কন্যা সেলিনা বেগম চিৎকার দেয়। মিনার পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে ধরে পুলিশে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবাকে কুপিয়ে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলার চেষ্টা, ছেলে আটক

আপডেট সময় ১০:৪৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬