ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিচু নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে খুন বৃদ্ধ, রক্তাক্ত লাশ এলো অটোরিকশায়

আকাশ জাতীয় ডেস্ক: 

মেয়ের জন্য লিচু নিয়ে গাজীপুরের শ্রীপুরে সাবেক শ্বশুরবাড়িতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হাফিজ উদ্দিন (৬৩) নামে এক বৃদ্ধ। হত্যার পর তার রক্তাক্ত লাশ অটোরিকশায় করে ময়মনসিংহের ভালুকায় নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত হাফিজ উদ্দিন ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আব্দুল মোড়লের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৫ মে) সকালে তিনি বন্ধু নাজমুলকে সঙ্গে নিয়ে গয়েশপুর বাজার থেকে মেয়ের জন্য লিচু কিনে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামে সাবেক শ্বশুরবাড়িতে যান। নাজমুলকে বাইরে বসিয়ে রেখে তিনি বাড়ির ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর নাজমুল ভেতরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখেন।

অভিযোগ অনুযায়ী, এ সময় হাফিজ উদ্দিনের সাবেক স্ত্রী নাজমা আক্তার, সাবেক শ্বশুর-শাশুড়ি ও পরিবারের সদস্যরা নাজমুলকেও মারধর করেন এবং দ্রুত তাকে সেখান থেকে নিয়ে যেতে বলেন। পরে নাজমুল আহত হাফিজ উদ্দিনকে উদ্ধার করে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে তার নিজ বাড়ি ভালুকায় নিয়ে আসেন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল জানান, লিচু কেনার পর তারা শ্রীপুরে যান এবং কিছুক্ষণ পর তিনি ভেতরে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে মারধর করে দ্রুত সেখান থেকে চলে যেতে বাধ্য করা হয়।

স্থানীয় বাসিন্দা রিগান বলেন, হাফিজ উদ্দিনের সঙ্গে নাজমা আক্তারের বিবাহ হয়েছিল এবং পরে তাদের ডিভোর্স হয়। তাদের তিন সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে শ্রীপুর থানায় বার্তা পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লিচু নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে খুন বৃদ্ধ, রক্তাক্ত লাশ এলো অটোরিকশায়

আপডেট সময় ০৬:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬