ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ নারী সহকর্মীর

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে ‘যৌন নিপীড়ন’সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছেন এক নারী সহকর্মী। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওই প্রকৌশলী।

গতকাল রবিবার সকালে নিজ অফিসকক্ষে সংবাদকর্মীদের কাছে ওই নারী অভিযোগ তুলে ধরেন। পরে পুলিশ ডাকেন ওই প্রকৌশলী। এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, ওই নারীর পটুয়াখালীতে বদলির আদেশ হয়েছে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে তিনি আমার বিরুদ্ধে এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন।

ওই নারীর অভিযোগ, নির্বাহী প্রকৌশলী (আবুল খায়ের) দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করে আসছিলেন। অফিসের কাজের অজুহাতে ছুটির দিনে তাকে অফিসে ডাকতেন এবং বিভিন্নভাবে অনৈতিক প্রস্তাব দিতেন। এসবে সাড়া না দেওয়ায় নির্বাহী প্রকৌশলী তার ওপর ক্ষুব্ধ ছিলেন। তাছাড়া, তিনি বিভিন্ন প্রকল্পের লটারি পরিচালনায় অনিয়ম করেন। তিনি অফিস ভবনের তৃতীয় ও চতুর্থ তলা বাসার মতো ব্যবহার করেন, যদিও সরকারি অফিসে এভাবে বসবাসের নিয়ম নেই।

ওই নারী আরও অভিযোগ করেন, ঠিকাদারি কাজের লটারির বিষয়ে প্রতিবাদ করায় গত ২১ মে তাকে নির্বাহী প্রকৌশলীর কক্ষে ডাকা হয়। সেখানে অফিসের বিভিন্ন স্তরের আরও সাতজন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। ওই সময় তাকে প্রকাশ্যে অপমান ও হেনস্তা করা হয়। একপর্যায়ে নির্বাহী প্রকৌশলী এক স্টাফকে তাকে ধরে রাখতে নির্দেশ দেন। পরে ওই স্টাফ তার দুই হাত চেপে ধরলে নির্বাহী প্রকৌশলী তার শরীরে হাত দেন এবং তাকে যৌন নির্যাতন করেন।

ভুক্তভোগী নারীর দাবি, এ ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে তাকে পটুয়াখালী বদলি করা হয়, যা মূলত তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের সাংবাদিকদের বলেন, ‘ওই নারী আমাকে আমার কক্ষেই আটকে রেখেছিলেন। আমি নিজের নিরাপত্তার জন্য পুলিশ ডেকেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই কার্যালয়ে যায়। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই নারীর বদলির আদেশ হয়েছে। তবে হেনস্তা কিংবা যৌন হয়রানির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

কুমিল্লায় প্রকৌশলীর বিরুদ্ধে ‘যৌন নিপীড়নের’ অভিযোগ নারী সহকর্মীর

আপডেট সময় ০২:০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬