ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি : স্পিকার

আকাশ জাতীয় ডেস্ক:

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতে আসতে উদ্বুদ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

শুক্রবার বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্পিকার বলেন, মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া। আর যদিও আমি রাজনীতিবিমুখ ছিলাম, কিন্তু রাজনীতিতে এসেছি বেগম খালেদা জিয়াকে দেখেই।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমাকে উদ্বুদ্ধ করেছে রাজনীতিতে আসতে।’

তিনি বলেন, ‘বেগম জিয়া স্বল্পভাষী ছিলেন, কারও ব্যাপারে বিরূপ মন্তব্য করেননি কখনও। তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন, এটা তার মৃত্যুর পর যখন দেশের আপামর মানুষ তার চলে যাওয়ায় ব্যথিত হয়েছে তখন আরও বেশি বুঝতে পেরেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি : স্পিকার

আপডেট সময় ০৭:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬