ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি-জামায়াত দেশটাকে পাকিস্তান বানাতে চায়: সংস্কৃতিমন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলেই দেশটাকে পাকিস্তান বানাতে চায়। তিনি বলেন, ‘উন্নত দেশে নির্বাচনের মাধ্যমে শুধু ক্ষমতার বদল হয়, দেশ বদল হয়না। কিন্তু আমাদের দেশে বিগত সময়ে বিএনপি-জামায়াত ক্ষমতার জন্য কি তাণ্ডব ঘটিয়েছিল তা সকলের জানা। তারা ক্ষমতায় আসলেই দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সে অপচেষ্টা প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে।’

শনিবার নীলফামারী সদর উপজেলা পরিষদ মাঠে শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র, অভিধান, বাদ্যযন্ত্র, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধু গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি করেছিলেন। আমরাও গরীব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি করছি।’ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, আয় বেড়েছে। দেশকে আরো এগিয়ে নিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব সকলের।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদুল ইসলাম, আরিফা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি-জামায়াত দেশটাকে পাকিস্তান বানাতে চায়: সংস্কৃতিমন্ত্রী

আপডেট সময় ১০:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭