ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সংগীতশিল্পীকে হত্যা

আকাশ বিনোদন ডেস্ক :

অপহরণের ৬ দিন পরে খাল থেকে ভারতের পাঞ্জাবি গায়িকা ও মেকআপশিল্পী ইন্দর কৌরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ।পরিবারের দাবি, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই তাকে অপহরণ করে খুন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লুধিয়ানার জামালপুর এলাকার বাসিন্দা ইন্দর কৌর সেদিন নিজ গাড়িতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। পরে তার ভাই অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের তির কানাডাপ্রবাসী সুখবিন্দর সিংয়ের দিকে।

পরিবারের দাবি, ইন্দরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুখবিন্দর। কিন্তু পরে ইন্দর জানতে পারেন, ওই ব্যক্তি আগে থেকেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এরপর তিনি সম্পর্ক ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় সুখবিন্দরের বাবা প্রীতম সিং ও তার বন্ধু করমজিৎ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত সুখবিন্দর সিং ইতিমধ্যে কানাডায় পালিয়ে গেছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য সমরালা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে।

১৯৯৭ সালে জন্ম নেওয়া ইন্দর কৌর একসময় পাঞ্জাবি সংগীত জগতে পরিচিত মুখ ছিলেন। তার গাওয়া জনপ্রিয় গানগুলো মধ্যে অন্যতম ‘আফগান জট্টি’, ‘সোহনা লাগদা’, ‘লানেদারনি’, ‘দেশি সিররে দে’। প্রায় পাঁচ বছর আগে গান থেকে সরে এসে তিনি একটি বুটিক ও মেকআপ স্টুডিও পরিচালনা করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সংগীতশিল্পীকে হত্যা

আপডেট সময় ০৭:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬